For Advertisement
২৩ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাত দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৭ থেকে ২৩ মে পর্যন্ত বলবৎ থাকবে এ বিধিনিষেধ। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো। এ সময়ের মধ্যে সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর, জরুরি পরিসেবা আওতাভুক্ত থাকবে এবং খাবার হোটেল ও রেস্তোরাঁ কেবল খাবার বিক্রয় ও সরবরাহ করতে পারবে।
গত এপ্রিলের শুরুতে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনিষেধ দেয়া হয়। তবে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এই মেয়াদ শেষ হয় ২১ এপ্রিল মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা বাড়িয়ে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত করা হয়। পরে সেটি দুই দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। এবার আরেক দফা বাড়ল সেই বিধিনিষেধ।
প্রথম দিকে বিধিনিষেধে কড়াকড়ি আরোপ করা হলেও বর্তমানে তা কিছুটা শিথিল রয়েছে। চলমান বিধিনিষেধের মধ্যেই খুলে দেয়া হয়েছে দোকানপাট। রাজধানীসহ মহানগরে চলছে গণপরিবহন। তবে, আগের মতোই বন্ধ থাকবে দূরপাল্লার যান, ট্রেন ও লঞ্চ।
এছাড়া লকডাউনে আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সীমিত পরিসরে হবে ব্যাংকে লেনদেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore