For Advertisement
নির্বাচনের তারিখ পেছাবে না, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: শফিকুল আলম
আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও নির্বাচনের সময়সূচি পিছিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘দল থাকলে মতপার্থক্য থাকবেই। না হলে ভিন্নদল কেন হবে? আপনি যদি আমার মতোই হন তাহলে তো আমার দলে আসবেন। তাই রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকাটা স্বাভাবিক। কিন্তু আমরা আবারও স্পষ্ট করছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা আমাদের অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট। কেউ যদি মনে করেন নির্বাচনে বিঘ্ন ঘটাতে পারবেন, তাহলে সেটা সম্ভব নয়।’
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore