Tuesday 30 June, 2026

For Advertisement

রাজধানীতে ঝড়ো হাওয়াসহ ঝুম বৃষ্টি

15 May, 2021 8:26:23

সকাল থেকে সূর্যের চোখ রাঙানি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল তাপও। স্পষ্টতই ধারণা করা যাচ্ছিল, রাজধানীতে ফের তাপপ্রবাহ ফিরে আসছে। তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই আকাশজুড়ে ছেয়ে যায় কালো মেঘ। নেমে আসে অঝোর ধারায় বৃষ্টি। এতে সন্ধ্যা নামার আগেই বৃষ্টি ভেজা রাতের আঁধার নেমে আসে কংক্রিটের রাজধানী ঢাকাতে।

এর আগে শনিবার (১৫ মে) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তারা আরও বলেন, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তার পরের ৩ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

যশোর ও খুলনা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore