Thursday 19 November, 2026

For Advertisement

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

22 January, 2025 11:23:18

জার্মানের শহর মিউনিখে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

মঙ্গলবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন সুইজারল্যান্ডের শহর ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তাকে সম্মেলনে আমন্ত্রণ জানান।

বৈঠকে রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ও ড. ইউনূস জুলাই বিপ্লব, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুল তথ্য প্রচার নিয়ে আলোচনা করেন।

এ সময় রাষ্ট্রদূত হিউসজেন বলেন, ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো বাংলাদেশ সম্পর্কে ভুয়া খবর ও ভুল তথ্য ছড়ানোর জন্য ব্যবহার করা হয়। তিনি পরামর্শ দেন, বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুকরণ করে একটি আইন প্রণয়ন করতে পারে, যাতে বিষয়বস্তু যাচাই করার জন্য অনলাইন প্ল্যাটফর্মের প্রয়োজন হয়।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও যোগ দেন।

এর আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, তার সরকার বাংলাদেশকে গণতন্ত্রে রূপান্তর করতে সর্বাত্মক চেষ্টা করবে।

মঙ্গলবার সুইস শহর ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সাইড লাইনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জার্মান চ্যান্সেলর এ মন্তব্য করেন। পরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে ওই বৈঠক সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore