Saturday 12 September, 2026

For Advertisement

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

19 January, 2025 10:37:39

সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি। যোগ দেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে।

রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, সোমবার দিবাগত রাতে ৪ দিনের সফরে দেশটির উদ্দেশে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা। সফরকালে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সম্মেলনে যোগদানের পাশাপাশি সাইডলাইনে চারজন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তারা হলেন- জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর মেয়ে শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকদুম, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টান লাগার্দে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড, মেটার গ্লোবাল এ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট মিকল্যাড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলার সঙ্গে বৈঠক করবেন।

উপ-প্রেস সচিব বলেন, সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি সংলাপ হবে, সেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করবেন।

তিনি জানান, বাংলাদেশ প্রথমবারের মত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এ ধরনের সংলাপ আয়োজন করতে যাচ্ছে। আশা করি, এই সংলাপ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।

উপ-প্রেস সচিব বলেন, সম্মেলনে বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদর বাংলাদেশে বিনিয়োগ সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়া এবং এদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যর প্রতি তাদের আস্থা বাড়ানোর চেষ্টা করা হবে।

তিনি বলেন, সম্মেলনে অধ্যাপক ইউনূস বিদেশি ব্যবসায়ীদের বলবেন, ‘আপনারা বাংলাদেশে আসুন এবং বিনিয়োগ করুন।’ বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন করা হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্য সহজ করা হচ্ছে,সে বিষয়টি তিনি তুলে ধরবেন।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অধ্যাপক ইউনূসের সফরসঙ্গী হিসেবে থাকবেন বলেও জানান উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore