Sunday 31 May, 2026

For Advertisement

টঙ্গীতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ১৫ জন গুলিবিদ্ধ

10 May, 2021 2:43:49

গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় অবস্থিত হামিম গ্রুপের পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।

ঈদ উপলক্ষে তিন দিনের পরিবর্তে ১০ দিন ছুটির দাবিতে আজ সোমবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে এই সংঘর্ষ হয়। এতে ১৫ শ্রমিক গুলিবিদ্ধ হওয়া ছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপিসহ পাঁচজন ও অন্তত ৩৫ শ্রমিক আহত হন। আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore