Thursday 19 November, 2026

For Advertisement

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

1 September, 2024 6:17:31

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি সেখানে কিছু দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি।

রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সে সিদ্ধান্ত হয়েছে। এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়ত আরও কিছু কাজ হতে পারত। কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন।

ড. ইউনূস কবে নিউইয়র্ক যাচ্ছেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরেকটু সময় যাক, পরে সেটি বোঝা যাবে।

সেখানে কার কার সঙ্গে বৈঠক হবে—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এটা তো গেলে হবেই। কিছু কিছু কথাবার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। তবে, স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয়। নিউইয়র্কে যে ফরম্যাট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি যাবেন না।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore