Thursday 19 November, 2026

For Advertisement

সংসদ বিলুপ্ত করলেন রাষ্ট্রপতি

6 August, 2024 5:14:13

প্রবল গণআন্দোলন আর সহিংসতার মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিকাল ৩টার মধ্যে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করার আল্টিমেটাম দেয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আজ বেলা ৩টার মধ্যে ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করতে হবে। যদি ৩টার মধ্যে ঘোষণা না আসে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore