Friday 17 April, 2026

For Advertisement

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন ডিএমপি কমিশনার

10 March, 2021 10:34:18

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ার পরও গত ৬ মার্চ করোনা আক্রান্ত হয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন বলে তথ্য নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের ডা. ইমদাদুল হক। চিকিৎসকরা জানান, কমিশনারের অন্য কোনো জটিলতা নেই ও এন্টিবডি লেভেল ভালো।

এর আগে, দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনারের ভ্যাকসিন নেয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়। টিকা নেওয়ার ২৯ দিনের মাথায় করোনা শনাক্ত হয় ডিএমপি কমিশনারের।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে পুলিশ সদস্য ১৬ হাজার ৫৮৯ জন ও র‍্যাব ২ হাজার ৫২৫ জন। ডিএমপির ৩ হাজার ২১৫ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ-র‍্যাবের ৮৬ জন সদস্য মারা গেছেন। তাদের মধ্যে র‍্যাব সদস্য ৬ জন। পুলিশের আক্রান্ত সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore