Saturday 1 August, 2026

For Advertisement

অসহায় মানুষের জন্য ১০ কোটি টাকা দিলেন শেখ হাসিনা

2 May, 2021 10:00:29

করোনায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীনদের সহায়তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস শনিবার এ খবর দিয়েছে।

প্রেস সচিব জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এই অর্থ দিয়েছেন। তিনি দরিদ্র ও দুস্থদের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

১০ কোটি টাকার মধ্যে শেখ হাসিনা ৫ কোটি টাকা দিয়েছেন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। বাকি ৫ কোটি টাকা দিয়েছেন বেসরকারি অর্থায়নে গৃহনির্মাণের জন্য। এই অর্থ ভূমিহীন ও গৃহহীনসহ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যবহার করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সরকারের ‘করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা তহবিল’ এবং ‘হাউস কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স’ নামে দুটি আলাদা তহবিলে এই অর্থ দিয়েছেন শেখ হাসিনা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore