Friday 17 April, 2026

For Advertisement

রাষ্ট্রপতি করোনার টিকা নিচ্ছেন আজ

10 March, 2021 10:10:30

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বুধবার (১০ মার্চ) করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করবেন। এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে বলেছেন, বুধবার বিকাল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নেবেন। এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৪ ফেব্রুয়ারি তাঁর ছোট বোন শেখ রেহানা করোনাভাইরাসের টিকা নেন। কোভিড-১৯ মহামারীর বছর গড়ানোর পর টিকা এলে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। এছাড়া বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore