Tuesday 1 September, 2026

For Advertisement

প্রধানমন্ত্রী কালিয়াকৈরে যাচ্ছেন কাল

10 February, 2024 5:35:46

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আসবেন বলে জানা গেছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৪তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের আমন্ত্রণপত্র অনুযায়ী প্রধানমন্ত্রী সকাল ১০ ঘটিকায় অ্যাকাডেমিতে আগমন ও অভিবাদন গ্রহণ করবেন।

এ ছাড়া আনুষ্ঠানিক কুচকাওয়াজ, পদক বিতরণ, প্রধানমন্ত্রীর ভাষণ, সংঘবদ্ধ মার্চ ও কুচকাওয়াজ সমাপ্তি, প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন প্রকল্প উদ্বোধন, ৪৪তম জাতীয় সমাবেশের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

প্রতিবছর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সফিপুর আনসার ভিডিপি অ্যাকাডেমির মনোরম পরিবেশে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষ্যে আনসার ভিডিপি একাডেমিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ বিভাগের কর্মকর্তা ও দাওয়াত পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore