Wednesday 26 August, 2026

For Advertisement

মাশরাফিসহ হুইপ হলেন যারা

22 January, 2024 6:33:17

দ্বাদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় এমপি মাশরাফি বিন মুর্তজাসহ (নড়াইল-২) পাঁচ এমপি।

সোমবারই রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে। সংসদ সচিবালয়ে সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অন্য চার হুইপ হলেন- আবু সাঈদ স্বপন, ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল। তাদের মধ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ইকবালুর রহিম বিগত একাদশ সংসদে হুইপের দায়িত্বে ছিলেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

১০ জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন ক্ষমতাসীন দল থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।

নতুন মুখ হিসেবে মাশরাফি ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore