Saturday 24 October, 2026

For Advertisement

কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

14 January, 2024 4:34:05

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ নিয়ে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার জন্য সভামঞ্চে এসে পৌঁছেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বরিবার বিকেল সাড়ে ৩টায় টুঙ্গিপাড়া থেকে রওনা দিয়ে সড়কপথে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে মতবিনিময়সভা মঞ্চে এসে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

এখানে তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময়সভায় ভাষণ দেবেন।

ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে মতবিনিময়সভার মঞ্চে এসে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় স্লোগান ও জাতীয় পতাকা নেড়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
এর আগে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়া এসে পৌঁছেন।
সেখানে পৌঁছে তিনি ছোট বোন শেখ রেহানা ও নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন।

বিকেলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময়সভা শেষে সড়কপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

এর আগে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ ডিসেম্বর কোটালীপাড়ায় এসেছিলেন। তখন তিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore