Wednesday 28 October, 2026

For Advertisement

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা

11 January, 2024 11:20:24

নতুন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে ছয় জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন-ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুল ৩ বি (১) অনুযায়ী প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

উপদেষ্টা পদে থাকাকালে তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের মেয়াদের সরকারেও ছয়জন উপদেষ্টা ছিলেন।

মসিউর রহমান ছিলেন অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা, গওহর রিজভী ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ছিলেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সালমান ফজলুর রহমান ছিলেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব আহমেদ ওয়াজেদ।

নভেম্বরে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা পদত্যাগ করেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore