For Advertisement
১ জানুয়ারি রাজধানীতে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক জনসভার অংশ হিসেবে রাজধানীতেও জনসভা করবে আওয়ামী লীগ। আগামী ১ জানুয়ারি মোহাম্মদপুরের শরীর চর্চা কেন্দ্রের মাঠে এ সভা হবে।
ঐ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিবেন বলে জানা গেছে। মোহাম্মদপুরের শরীর চর্চা কেন্দ্রটির আসন দলের প্রার্থী সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
গত বুধবার সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সিলেটে সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় ভাষণ দেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২৯ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় বরিশাল জেলা সদরের নির্বাচনি জনসভায় এবং ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) ও মাদারীপুর-৩ আসনের নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore