Wednesday 28 October, 2026

For Advertisement

সংসদ নির্বাচন: ৩০০ অনুসন্ধান কমিটিকে নির্দেশনা দিল ইসি

25 November, 2023 5:12:16

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে গঠিত ৩০০ নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের উপ সচিব(আইন) মো.আব্দুছ সালাম স্বাক্ষরিত পরিপত্র – ৫ থেকে এসব তথ্য জানা যায়।

পরিপত্র- ৪ এর আগে ৫ জারী কেনো হলো এ বিষয়ে জানতে চাইলে ইসি কর্মকর্তারা জানান, যেহেতু অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে গিয়েছে। ওনারা এখন থেকে মাঠে কাজ করবে এজন্য তাদের কি করতে হবে, কোন অপরাধ আমলে নিয়ে তদন্ত করতে হবে তা স্পষ্ট করা জরুরী এজন্যই মূলত পরিপত্র – ৪ এর আগে ৫ জারী করা হয়েছে। এছাড়া আমরা এখন পরিপত্র ৪ ও ৬ এক সাথে জারী করার পরিকল্পনা হাতে নিয়েছি।

পরিপত্রে ইসি জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যে The Representation of the People Order, 1972 (PO No. 155 of 1972) Gi Article 91A এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রত্যেক নির্বাচনি এলাকার জন্য একজন যুগ্ম জেলা জজ বা সিনিয়র সহকারী জজ এর সমন্বয়ে সারাদেশে ৩০০টি নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন করেছে। নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন-পূর্ব অনিয়ম সংক্রান্তে অনুসন্ধান করে কমিশনের করণীয় বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব বা সুপারিশসহ অনুসন্ধানের তিনদিনের মধ্যে মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দিতে হবে।

যেসব অপরাধ আমলে নিয়ে তদন্ত করতে পারবে অনুসন্ধান কমিটি

ক) নির্বাচনি অপরাধ (The Representation of the People Order, 1972 Gi article 73 article 86 );

খ) সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর লঙ্ঘনজনিত বিষয় বা ঘটনাসমূহ ও গ) কোনো ব্যক্তি কর্তৃক কৃত কোনো কার্য বা বিচ্যুতির ফলে ভীতি, বাধা, দমন বা মিথ্যা তথ্য প্রকাশ করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে এমন ঘটনাসমূহ।

ইসি জানায়, নির্বাচনি অনুসন্ধান কমিটি থেকে প্রাপ্ত তথ্য বা তার নিকট দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে বা নিজ উদ্যোগে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়গুলো বা ঘটনাসমূহ অনুসন্ধান করতে পারবেন। এমনকি ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত অভিযোগ ও ঘটনা নির্বাচন কমিশন/রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার/নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা কমিটির কাছ থেকে পেয়ে থাকলে তা অনুসন্ধানপূর্বক প্রতিবেদন কমিশনের কাছে প্রেরণ করবেন। অনুসন্ধান কমিটি কোন ব্যক্তিকে এর সম্মুখে হাজির হতে ও শপথপূর্বক সাক্ষ্য প্রদানে এবং কমিটির নিকট প্রয়োজনীয় দলিল বা বস্তু দাখিল করতে কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ (এ্যাক্ট ভি অব ১৯০৮) এর অধীন দেওয়ানী আদালতের ন্যায় একই ক্ষমতাবান হবেন। কমিটির কার্যক্রম পেনাল কোড, ১৮৬০ এর ১৯৩ ও ২২৮ ধারায় বর্ণিত বিচারিক কার্যক্রম হিসেবে গণ্য হবে।

পরিপত্রে ইসি জানায়, নির্বাচনি অনুসন্ধান কমিটি দায়িত্ব পালনের সময় নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটিত হলে তা অনুসন্ধানপূর্বক প্রতিবেদন নির্বাচন কমিশনকে অবহিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের নিকট প্রেরণ করবেন এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার উক্ত অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশন সচিব বরাবর প্রেরণ করবেন এবং অতিসত্ত্বর উক্ত প্রতিবেদন পিডিএফ ফরমেটে সচিবালয়ের আইন অনুবিভাগের উপসচিব (লিগ্যাল এফিয়ার্স) ও সিনিয়র/সহকারী সচিব (আইন বিষয়ক-১) এর ইন্টারনাল একাউন্টে প্রেরণ করবেন।

সংস্থাটি আরও জানায়, নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তাদের দায়িত্ব পালন সংক্রান্ত জ্বালানী ও আপ্যায়ন ব্যয়সহ বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। অনুসন্ধান কার্য পরিচালনার ব্যাপারে নির্বাচনি অনুসন্ধান কমিটির চাহিদা অনুসারে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়া, নির্বাচনি অনুসন্ধান কমিটিসগুলোর কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্ব পালন সংক্রান্তে প্রয়োজনীয় প্রশিক্ষণ বা ব্রিফিং দেওয়া হবে এবং দায়িত্ব পালন সংক্রান্ত আইন ও বিধি সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জনে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়েল দেওয়া হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore