For Advertisement
নাশকতা ঠেকাতে সারাদেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা চলমান অবরোধে নাশকতা ঠেকাতে সারাদেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন এবং সারা দেশে আরও ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ড বাই রয়েছে।
উল্লেখ্য, সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের পঞ্চম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ। বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। একই কর্মসূচি পালন করবে জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ সমমনা দলগুলো।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা ও সরকার পতনের দাবিতে একদিন হরতাল ও চারদফায় ৯ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ৪২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলা দয়েছে ১১টি। এসব মামলায় আসামি করা হয়েছে ১৩৫০ জনকে। সরকার দলের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছে ৩৫ জন বিএনপি নেতাকর্মী। এছাড়া ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১১৬৭০ জন নেতাকর্মীকে। মামলা হয়েছে ২৬০টি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore