Friday 23 October, 2026
For Advertisement
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি
15 November, 2023 11:14:12
আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সেই ভাষণে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।
বুধবার সকাল ১০টায় ব্রিফিংয়ে এ কথা জানান ইসির মুখপাত্র ও নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
সচিব জানান, এর আগে বিকাল ৫টায় ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এ সভায় তফসিল পর্যালোচনা করে অনুমোদন করা হবে। এর পর ভাষণ দেবেন সিইসি।
ভাষণটি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore