Tuesday 30 June, 2026

For Advertisement

রওশন এরশাদ ও জিএম কাদেরকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

28 April, 2021 10:23:41

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে বিরোধীদলীয় নেতাদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং এ কথা জানায়।
অপরদিকে সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের ঈদুল ফিতর উপলক্ষে আজ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী সচিব এম আবু তৈয়ব আজ দুপুরে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২, মো. আবু জাফর রাজুর কাছে ঈদের শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore