Sunday 25 October, 2026

For Advertisement

তফসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেপ্তার নয়: ইসি আলমগীর

15 October, 2023 5:21:46

তফসিল ঘোষণার পর আগের মামলায় কাউকে গ্রেপ্তার করলে হস্তক্ষেপ করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর রবিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, ‘সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি।’

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয় সে কথাও বলেন তিনি।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, ‘সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথামতো কাজ করবেন। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নতুন করে যেন গ্রেপ্তার করা না হয়। ক্রিমিনাল মামলা থেকে থাকলে নির্বাচনের আগে গ্রেপ্তার করুন, তফসিল ঘোষণার পর নয়।’

বিএনপির নেতাদের গ্রেপ্তার করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সিইসি বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর কাউকে গ্রেপ্তার করতে পারেন না। মামলা ও ক্রিমিনাল অফেন্স থাকলে তফসিল ঘোষণার আগে গ্রেপ্তার করতে হবে।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore