Wednesday 28 October, 2026

For Advertisement

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বরখাস্ত, মুখ খুললেন আইনমন্ত্রী

8 September, 2023 6:30:30

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগের মতো কারাদণ্ড স্থগিত রেখে আবারও শর্তযুক্ত মুক্তি দেওয়া হবে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক সভায় তিনি এ কথা জানান।

আনিসুল হক বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিনের ছয় মাসের মেয়াদ শেষ হবে। তাকে আগের মতো কারাদণ্ড স্থগিত রেখে আবারও শর্তযুক্ত মুক্তি দেওয়া হবে।

তিনি বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া প্রতিষ্ঠান প্রধানের অনুমতি না নিয়ে শৃঙ্খলা ভঙ্গ করে সরকারের পদে থেকে সরকার সম্পর্কে মিথ্যাচার করেছেন। সর্বশেষ তিনি অ্যাটর্নি জেনারেলকে না জানিয়ে অপবাদ দিয়েছেন। সেই দোষে তিনি দোষী। আমরা তিন দিন অপেক্ষা করেছি, তিনি পদত্যাগ করেননি। সেজন্য তাকে বরখাস্ত করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore