For Advertisement
ছাত্রসমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকাল তিনটা ৪০ মিনিটে সমাবেশে মঞ্চে উপস্থিত তিনি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ প্রজন্মের নতুন ভোটার ও তরুণদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু মাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে এই ছাত্রসমাবেশের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে আসার পরে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে ছাত্রসমাবেশ শুরু হয়। এরপর ছাত্রলীগের সংগীত শুরু হয়।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আফিস ইনানের সঞ্চালনায় ছাত্রসমাবেশে উপস্থিত আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিকসহ সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্মরণকালের সর্ববৃহৎ এই ছাত্রসমাবেশে যোগ দিতে জুমার আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।
বিকাল তিনটায় ছাত্রলীগের সমাবেশে শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার বেলা ১২টার দিকে সমাবেশের গেইট খুলে দেয়া হয়। জুমার পর ঢাকার এই তারুণ্যের ছাত্রসমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা লোকারণ্য হয়ে যায়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore