Saturday 5 September, 2026

For Advertisement

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাবেন প্রধানমন্ত্রী

20 August, 2023 10:36:32

আগামী মঙ্গলবার (২২ আগস্ট) ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকস নামে পরিচিত।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রবিবার ( ২০ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানান। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ব্রিকসের সদস্য দেশগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা ওই সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।

এ বছর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগদানের বিষয়ে ইচ্ছা ব্যক্ত করেছে জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং উন্নয়নমূলক সহযোগিতার লক্ষ্যে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্য থেকে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, ইরান, সৌদি আরব এবং সিরিয়াসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের এযাবৎ প্রায় ২০টিরও বেশি দেশ ব্রিকস জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূতদের অংশগ্রহণে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনেও অংশ নেবেন বলে জানান মন্ত্রী।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore