For Advertisement
দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট কক্ষের সংখ্যা বাড়ছে ৫৪ হাজার
সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কক্ষের সংখ্যা বাড়ছে ৫৪ হাজার এ নিয়ে মোট ভোট কক্ষের সংখ্যা দাঁড়াবে লাখ ৬১ হাজার ৬৬৮টি। একাদশ জাতীয় নির্বাচনে যা ছিল ২ লাখ ৭ হাজার ৩১৯টি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে খসড়া ভোটকেন্দ্রের তালিকা বিষয়ে নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম এসব তথ্য জানান।
সচিব বলেন, সব থেকে বেশি ভোট কক্ষ বৃদ্ধি পেয়েছে কুমিল্লায় ৩০ দশমিক ১৩ শতাংশ, সব থেকে কম বেড়েছে ঢাকায় ২১ দশমিক ৮৭ শতাংশ।
সচিব আরও বলেন, একাদশের ৪০ হাজার ১৮৩টি কেন্দ্র থেকে বেড়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৩৮০টির মত হতে পারে। একাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্র বাড়ছে দুই হাজার ১৯৭টি। তবে ইসির চূড়ান্ত হিসেবে কিছু কম-বেশি হতে পারে।
তিনি আরও বলেন, , ইসির ১০টি অঞ্চলের মধ্যে এবার কুমিল্লা অঞ্চলে কেন্দ্র বাড়ছে বেশি। এ অঞ্চলে ১১ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলে একাদশের ৪ হাজার ২৯৪টি কেন্দ্র থেকে বেড়ে ৪ হাজার ৭৭৫টির মত কেন্দ্র। সব চেয়ে কম বাড়ছে সিলেট অঞ্চলে। সেখানে একাদশের দুই হাজার ৮০৫টি কেন্দ্র থেকে বেড়ে দুই হাজার ৮৬৫ হচ্ছে।
সচিব বলেন,বুধবার প্রকাশিত খসড়া কেন্দ্রের উপর দাবি-আপত্তির নেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট। এসব দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore