Thursday 19 November, 2026

For Advertisement

‘টিকা সংগ্রহে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার’

26 April, 2021 3:42:05

‘করোনার ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়। মাস্ক না পরলে ভ্যাকসিনে কোনো কাজ হবে না।’

আজ সোমবার (২৬ এপ্রিল) কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজের সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘জীবিকার আগে জীবন। তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ তিনি বলেন, ‘করোনার ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়। মাস্ক না পরলে ভ্যাকসিনে কোনো কাজ হবে না।’

হেফাজত প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গতকাল হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করছে। তবে শুধু বিলুপ্ত করলেই হবে না। সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে। পাশাপাশি নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার তাণ্ডব কি বন্ধ হবে?’

করোনার এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সরকারের বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে, সে কারণে এসব মিথ্যাচারের জবাব সরকারের পক্ষ থেকে দিতে হয়।’

‘করোনার এই ভয়াবহ বিস্তার রোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারকে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সব কিছু নিয়ন্ত্রণ করছেন বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির অনেক নেতার ওষুধ কম্পানি আছে, এ ওষুধ কম্পানিগুলোর মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ আছে, কিন্তু সেটাও তারা করছে না।’ আওয়ামী লীগের কর্মীদের মতো কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসূচিও বিএনপির নেতারা করতে পারেন বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore