Thursday 3 September, 2026

For Advertisement

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন মঙ্গলবার

14 August, 2023 11:06:53

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে মঙ্গলবার সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবেন। শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

এরপর গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে সমাধিসৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে সব প্রস্তুতি। সমাধিসৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন ও সমাধিসৌধ কমপ্লেক্সে করা হয়েছে শোভাবর্ধন। মিলাদ মাহফিলের জন্য তৈরি করা হয়েছে মঞ্চ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore