Tuesday 30 June, 2026

For Advertisement

আরমানিটোলায় রাসায়নিকের গোডাউনে আগুনে আরও একজনের মৃত্যু

25 April, 2021 11:27:57

রাজধানীর আরমানিটোলায় ছয় তলার হাজী মুসা ম্যানশনের রাসায়নিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

নিহতের নাম সাফায়েত (২৮)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্ট থাকা সাফায়েত রোববার সকাল সাড়ে ৮ টায় মারা গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।

এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫ জনে দাড়িয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন আরও চার জন। বাকিরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore