Thursday 29 October, 2026

For Advertisement

ঈদের ছুটি একদিন বাড়ছে

13 June, 2023 6:51:54

আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রিসভা। মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, আগামী ২৯ জুন ঈদুল আজহার ছুটি ধরে ২৭ তারিখ থেকে ঈদের ছুটি দিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে। এতে তিন দিনের বদলে ঈদের ছুটি হবে চারদিন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় উপস্থিত ছিলেন। তাছাড়া, কোরবানির পশুর হাট কোনোভাবেই যেন রাস্তায় বসতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore