Tuesday 30 June, 2026
For Advertisement
কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চালুর অনুমতি
24 April, 2021 11:06:45
আটকেপড়া প্রবাসীদের কথা চিন্তা করে বিশেষ বিবেচনায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী রবিবার (২৫ এপ্রিল) থেকে এই অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকালে গণমাধ্যমকে বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমান এ সব কথা জানান।
তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারির মধ্যে দেশে আটকে পড়া প্রবাসীদের কথা চিন্তা করে বেবিচক জাজিরা এয়ারওয়েজকে ঢাকা থেকে কুয়েত এবং গালফ এয়ারকে ঢাকা থেকে বাহরাইনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।’ তবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে দেয়া নির্দেশনা পরিপালন করতে হবে বলে জানান চেয়ারম্যান।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore