Saturday 5 September, 2026

For Advertisement

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

20 May, 2023 11:14:23

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যা ৭টার পর সরকারি বাসভবন গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ অনুষ্ঠানের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাৎ।

এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ফাস্ট লেডি ড. রেবেকা সুলতানা বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাতের সময়ে তাঁর রচিত ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ শীর্ষক বইটি উপহার দেন।

গত ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি।

সম্প্রতি শেষ হওয়া জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতেই প্রধানমন্ত্রী এই সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে যাচ্ছেন।

এছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore