Friday 17 April, 2026

For Advertisement

চারদিনের সফরে ঢাকায় মরিশাসের প্রেসিডেন্ট

11 May, 2023 10:45:46

চারদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রুপুন। বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টা ৪০ মিনিটে পৃথ্বীরাজকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

পৃথ্বিরাজের সফরকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইনে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সফরকালে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন। প্রথমদিনে বিকাল ৩টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে সম্মান জানাবেন।

সফরের দ্বিতীয় দিনে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন পৃথ্বীরাজ। তিনি আগারগাঁওয়ে মুক্তিযোদ্ধা জাদুঘরও পরিদর্শন করবেন। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন। তৃতীয় দিনে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন মরিশাসের প্রেসিডেন্ট। ১৪ মে সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore