- লালবাগ থানার মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী
- সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভোজ্যতেলের দাম বাড়ছে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী
- রোদে বের হওয়ার আগে ত্বক সুরক্ষায় যেসব ভুল এড়িয়ে চলবেন
- বিরল পঞ্জিকাভিত্তিক ঘটনা, এক বছরেই তিন ঈদ ও দুই হজ
- হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন
- নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের দল ঘোষণা
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে মিলবে আয়ের সুযোগ
- কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
- চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, সবার চোখ এখন ট্রাম্পের দিকে
বাংলাদেশ-ভুটান কানেক্টিভিটি বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে দু’দেশের মধ্যে বিভিন্ন খাতে কানেক্টিভিটি বাড়ানোর উপর জোর দেয়ার আহবান জানান। মঙ্গলবার (৯ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল এর সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে। বাংলাদেশ এ সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন যে দু’দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সম্প্রসারিত হবে ।
সাক্ষাৎকালে ভুটানের রাষ্ট্রদূত বলেন, শীঘ্রই বাংলাদেশ ও ভুটানের মধ্যে হাইড্রোপাওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যার ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো সম্প্রসারিত হবে। এ সময় সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: