Saturday 2 May, 2026
For Advertisement
আগামীকাল বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি
25 April, 2023 10:57:19
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বুধবার (২৬ এপ্রিল) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এইদিন দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানাবেন।
সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সেখানে তাঁকে অনার গার্ড প্রদান করবেন। রাষ্ট্রপ্রধান মোটর শোভাযাত্রায় পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যাবেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সেখানে ফাতেহা পাঠ করবেন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেবেন। রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণে দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করবেন। বিকেলে তাঁর বঙ্গভবনে ফেরার কথা রয়েছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore