Friday 17 April, 2026

For Advertisement

ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

20 April, 2023 11:27:18

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে প্রতিবারই গণভবনে বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এ শুভেচ্ছা বিনিময় বন্ধ রাখা হয়। এরপর কয়েক বছর এটা বন্ধ।

তবে এবার ঈদুল ফিতরের দিনে গণভবনে বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। বুধবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঈদের দিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore