For Advertisement
কারাগারে ভার্চ্যুয়াল কোর্ট রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি নির্মাণাধীন কারাগারে ভার্চ্যুয়াল কোর্ট রাখার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী জানান, নতুন কারাগার অথবা পুরাতন কারাগার সংস্কার করলে ভার্চ্যুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একনেক সভায় ১১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, নতুন অথবা পুরাতন কারাগার সংস্কার করার সময় ভার্চ্যুয়ালি কোর্টের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এতে করে আসামিকে এক কোর্ট থেকে অন্য কোর্টে আনা নেওয়া করার ঝামেলা থাকবে না। পরিকল্পনামন্ত্রী জানান, আজকের সভায় মোট ১৪টি প্রকল্প উপস্থাপন করা হয়। এরমধ্যে ১২টি প্রকল্প অনুমোদন হয়েছে এবং দুটি প্রকল্প স্থগিত করা হয়েছে।
প্রায় ১৯ হাজার ৫৯৮ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ২৬০ কোটি ৭২ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৩ হাজার ২০৩ কোটি ৬৬ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩৪ কোটি ৪৬ লাখ টাকা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore