Saturday 2 May, 2026

For Advertisement

পদ্মা সেতু দিয়ে চলবে মোটরসাইকেল

18 April, 2023 4:30:02

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে আগামী ২০ এপ্রিল ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (১৮ এপ্রিল) একনেকের সভা শেষে এসব তথ্য জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, পদ্মা সেতু দিয়ে চলাচলের সময় গতি থাকবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে ফের বন্ধ হতে পারে এ সুযোগ।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলবে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে জরিমানা করা হবে এবং প্রয়োজনে আবারও বন্ধ করে দেওয়া হবে এ সুবিধা।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার।

ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore