Wednesday 28 October, 2026

For Advertisement

ঈদের ছুটি বাড়ল একদিন

10 April, 2023 3:45:39

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। ঈদযাত্রার সুবিধার্থে ২০ এপ্রিল নির্বাহী আদেশে এ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, সুখবর হলো, ২০ তারিখ (এপ্রিল) সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ঈদযাত্রা যাতে স্মুথ হয়।

একদিন ছুটি বাড়ায় টানা পাঁচ দিন ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা। যদিও এবারের ঈদে তিন দিনের সরকারি ছুটির মধ্যে দুদিনই সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্র ও শনিবার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore