For Advertisement
চিকিৎসকদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
চিকিৎসা ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে যাওয়ায় চিকিৎসকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ চিকিৎসাক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। কিডনি প্রতিস্থাপনসহ বাংলাদেশে এখন অনেক জটিল অপারেশন সম্ভব। সোমবার (৩ এপ্রিল) গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর নেতৃতে সফল কিডনি প্রতিস্থাপনে সুস্থ হওয়া শামীমা আক্তার এবং কিডনি দানকারী মৃত সারা ইসলামের মা শবনম সুলতানাসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।
পরে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি।’ চিকিৎসা খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে।
গত ১৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্রেন ডেথ এক রোগীর দুটি কিডনি দুজন কিডনি বিকল রোগীর দেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয় এবং একই সঙ্গে ওই রোগীর দুটি কর্ণিয়াও অন্য দু’জন রোগীর চোখে সফলভাবে প্রতিস্থান করা হয়। এটি দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি প্রতিস্থাপন।
পরে ১৮ জানুয়ারি রাত সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট অপারেশন থিয়েটারে এ রোগীর অপারেশন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালের নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি দল।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore