Thursday 19 November, 2026

For Advertisement

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

21 April, 2021 12:31:50

করোনাভাইরাসের কারণে টানা ১৬ দিন পর দেশের অভ্যন্তরীণ রুটে বুধবার সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সকাল থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি অভ্যন্তরীণ ফ্লাইট যশোর ও চট্টগ্রামে গেছে। এছাড়াও দিনব্যাপী অন্যান্য এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সীমিত পরিসরে বুধবার থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পরপরই ফ্লাইট চালুর ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার।

তবে কোনো এয়ারলাইন্স কক্সবাজার ও রাজশাহী রুটে ফ্লাইট ঘোষণা করেনি।

গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore