Saturday 31 October, 2026

For Advertisement

আরাভ খান দুবাইয়ে আটক হননি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

21 March, 2023 8:38:54

দুবাইয়ে পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরাভ খান এখনো সেখানে আটক হননি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে গ্রেপ্তারে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে বাংলাদেশের পুলিশ। তার নামে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল। এ প্রেক্ষাপটে আজ দুপুর থেকে বিভিন্ন গণমাধ্যমে দুবাইয়ে রবিউলের আটকের খবর আসতে থাকে।

রবিউলকে দেশে ফিরিয়ে আনতে যোগাযোগ করছেন কিনা, জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘এরই মধ্যে আমরা তাঁর বিষয়ে সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore