Tuesday 8 September, 2026

For Advertisement

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল, উদ্বোধন করবেন ৭৩ প্রকল্প

10 March, 2023 11:21:47

ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। শুক্রবার (১০ মার্চ) দুপুরে এসব তথ্য জানান ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান।

তিনি বলেন, শনিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ময়মনসিংহ স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সার্কিট হাউসে এসে বিশ্রাম নেয়ার পর প্রধানমন্ত্রী ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ সময় মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসক জানান, শনিবার বিকাল ৩টায় সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ বিভাগীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

অপরদিকে প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে গোটা ময়মনসিংহে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে সার্কিট হাউজ ময়দানের জনসভাস্থলসহ ময়মনসিংহ নগরীর প্রতিটি সড়ক ও পাড়া মহল্লা। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ প্রধানমন্ত্রীকে বরণ করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। জনসভাকে সফল করতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন দলের স্থানীয় নেতৃবৃন্দসহ কর্মীরাও।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore