Wednesday 9 September, 2026

For Advertisement

টকশো করেও বলে কথা বলার স্বাধীনতা নেই: প্রধানমন্ত্রী

9 March, 2023 11:30:13

বিভিন্ন চ্যানেল ও টকশোতে সরকারের ঢালাও সমালোচনার পরও যারা বলেন যে, তারা ঠিকভাবে কথা বলার সুযোগ পান না- তাদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, অনেক সময় অনেকে কথা বলে, টকশো হয়। অনেক কথা বলার পরে কেউ কেউ বলবে আমরা কথা বলতে পারি না। অথচ বাংলাদেশে এখন ২৪৫৫টি পত্রিকা, ১৭০টি অনলাইন সংবাদ পোর্টাল, ১৪টি আইপি টিভি অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে সবাই তো মনভরে কথা বলছে। কথা বলতে পারল না টা কোথায়। কে মুখটা বন্ধ করল আমি জানি না।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

‘শত কথা বলার পরও কিছু মানুষ বলে কথা বলার স্বাধীনতা নেই’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘টকশো হয়, সারা দিন অনেকে কথা বলে। শত কথা বলার পরে কেউ কেউ বলবে আমরা কথা বলতে পারি না। আমি দেখলাম ঘণ্টার পর ঘণ্টা অনেক কথা বলল, সরকারের নানা সমালোচনা করল। সব কথা শেষ করে তারপর বলল– আমি কথা বলতে পারি না।’

তিনি বলেন, যেভাবে তার সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, উন্নত করতে চাচ্ছে, মানুষের জীবন মান উন্নত করতে চাচ্ছে, মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে চাচ্ছে, সেই সুযোগটা এর মাধ্যমে পাওয়া যাবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore