Wednesday 28 October, 2026

For Advertisement

শুধু ব্যবসা নয়, মানুষকে সেবাও দিতে হবে: রাষ্ট্রপতি

1 March, 2023 10:42:06

চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবা দিতে হবে। বুধবার (১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আরও বলেন, মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসাসেবা পায় তা নিশ্চিত করতে হবে। এসময় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক-কর্মচারীসহ সবাই নিরলস প্রচেষ্টা চালাবেন বলেও প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নওশাদ খান বক্তব্য রাখেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore