For Advertisement
যুব গেমস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপর একে একে মাঠে প্রবেশ করে মার্চপাস্টে অংশ নেন ২৪ ডিসিপ্লিনের চার হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তরা। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ক্রীড়াবিদদের মার্চপাস্টের সময় জায়ান্ট স্ক্রিটে সংশ্লিষ্ট বিভাগের দর্শনীয় স্থানের দৃশ্য ভেসে উঠে। এসময় হাততালি দিয়ে ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী।
এরপরেই মাঠ প্রদক্ষিণ করে যুব গেমসর মাসকট বাবুই পাখি। মাথা ও পাখা নাড়িয়ে বাবুই পাখি প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায়। কনফেত্তি ছড়িয়ে ক্রীড়াবিদদের আনন্দিত করা হয়। পরে শপথবাক্য পাঠ করেন ১৪ বারের দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। বিচারকদের শপথবাক্য পাঠ করান জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান।
২-২২ জানুয়ারি সকল উপজেলা ও জেলা পর্যায়ে খেলার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর বেজে উঠে গেমসের থিম সং ‘ছুয়ে দিল আসমান’। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় ২০১৮ সালে প্রথমবারের মত যুব গেমসের আয়োজন করা হয়েছিল। এবারের আসরে ২৪টি ডিসিপ্লিনে ৬০ হাজার হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করছে। চূড়ান্ত পর্বে ২৪টি ডিসিপ্লিনের ১৯৩টি ইভেন্টে ১৯৩টি স্বর্ণ, ১৯৩টি রৌপ্য ও ২৮৭টি ব্রোঞ্জ পদকের জন্য প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ লড়াই করবেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore