For Advertisement
পদ্মা সেতু দিয়ে কোটালীপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী
উদ্বোধনের পর ষষ্ঠবারের মতো পদ্মা সেতু দিয়ে নিজ জেলা গোপালগঞ্জ গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাড়ি বহরের ১২টি গাড়ির ১১ হাজার ৬৫০ টাকা টোল দিয়ে সেতু পার হন তিনি।শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় কোটালীপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুকন্যা। শনিবার
কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায় জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরইমধ্যে মিছিল-স্লোগানে মুখর কোটালীপাড়া। ৪ বছর পর নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ সভাপতির জনসভা ঘিরে উচ্ছ্বসিত কর্মী-সমর্থকরা। জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল।
এর আগে, সকাল থেকেই গোপালগঞ্জসহ আশপাশের জেলা থেকে মিছিল-স্লোগানে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। সব শ্রেণি, সব বয়সী মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে মাঠ।
জনসভায় বক্তব্য রাখার আগে ৪৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টির ভিত্তিস্থাপন করবেন প্রধানমন্ত্রী। কোটালীপাড়ার কর্মসূচি শেষ দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore