Friday 13 March, 2026

For Advertisement

জনগণের ভালোবাসা পেতে হলে তাদের মূল্যায়ন করতে হবে

16 February, 2023 10:59:18

জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘ব্যক্তিস্বার্থে নয়, সারা জীবন হাওর এলাকার উন্নয়নে কাজ করেছি।’

তিনি আরো বলেন, জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে।

এ সময় কিশোরগঞ্জের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, প্রকৌশলী রেজওয়ান আহম্মদ তৌফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু নাসের ফারুক মো. সনজু, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার উপস্থিত ছিলেন।

এর আগে মিঠামইনে নির্মাণাধীন আবদুল হামিদ ফাউন্ডেশন, মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore