Thursday 29 October, 2026

For Advertisement

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন সাহাবুদ্দিন

14 February, 2023 6:18:38

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সেখানে উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এর আগে গত রবিবার (১২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সাহাবুদ্দিনের জন্য দুটি মনোনয়নপত্র জমা নির্বাচন কমিশনে দেওয়া হয়। পরদিন সোমবার যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গ্রহণ করা হয়। এছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সেদিন বিকেলে তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট জারি করা হয়।

নব নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য। বর্ণাঢ্য কর্ম জীবনে তিনি আইনজীবী, অধ্যাপক ও বিচারক ছিলেন।

প্রসঙ্গত, টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি থাকা মো. আবদুল হামিদের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে। প্রথম মেয়াদ শেষে ২০১৮ সালের ২৪ এপ্রিল তিনি পুনরায় শপথ নিয়ে দেশের ২১তম রাষ্ট্রপতি হন। টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি হওয়ার সুযোগ সাংবিধানে নেই।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore