For Advertisement
শপথ নিলেন ৬ এমপি
বিএনপির ছেড়ে দেওয়া একাদশ জাতীয় সংসদের আসনগুলোতে উপনির্বাচনে বিজয়ী হয়ে শপথ নিয়েছেন ৬জন সংসদ সদস্য। বুধবার (৮ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ ভবন কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ গ্রহণকারী এমপিরা হলেন একাদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), বগুড়া-৪ আসনের একেএম রেজাউল করিম তানসেন (জাসদ), বগুড়া-৬ আসনের রাগেবুল আহসান রিপু (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মু. জিয়াউর রহমান (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. আব্দুল ওদুদ (আওয়ামী লীগ) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত উকিল আবদুস সাত্তার ভূঞা (স্বতন্ত্র)।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, মো. মুজিবুল হক চুন্নু, শিরীন আখতার, ফখরুল ইমাম, সামিল উদ্দিন আহমেদ শিমুল, উম্মে ফাতেমা নাজমা বেগম ও ফেরদৌসী ইসলাম উপস্থিত ছিলেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore