Thursday 29 October, 2026

For Advertisement

পিছিয়ে পড়া সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে: স্পিকার

20 January, 2023 11:02:13

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য হচ্ছে কেউ পিছিয়ে থাকবে না। পিছিয়ে পড়া সব জনগোষ্ঠী-নারী-শিশুদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে মাদারীপুর সার্কিট হাউজ ভবনে তিনি এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে দরিদ্রের হার শতকরা ৪০ ভাগ থেকে ২১ ভাগে নেমে এসেছে। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সারাদেশে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা এখনো দারিদ্রসীমার নিচে রয়েছে তাদের নানা রকম ভাতা দেওয়া হচ্ছে। যা আগামীতে আরো ব্যাপকভাবে পরিচালনা করা হবে। বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষা ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ে দারিদ্র বিমোচনের যে কার্যক্রম চলছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে।’

ড. শিরীন বলেন, ‘আমাদের দেশে বর্তমানে কৃষকরা ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। দেশের ব্যাংকিং সেবায় যাতে কৃষকদের অন্তর্ভুক্ত করা যায় সে জন্য এই ধরনের পরিকল্পনা। আমাদের দেশের নারীদের সার্বিক উন্নয়নে এই সরকার ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। তাদের দক্ষতা যাচাই, ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের আরো এগিয়ে আনা, তাদের জামানতবিহীন ঋণ দেওয়াসহ আইটি সেক্টরে কীভাবে এগিয়ে আনা যায় তা নিয়ে সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, সংরক্ষিত আসনের নারী সদস্য তাহমিনা বেগম, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী প্রমুখ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore